মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার | dailyfulki
daily-fulki

আশুলিয়ায় শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থেকে এক শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিকরণ (ডিইপিজেডের) এলাকায় তালিশমান বিডি লিমিটেড গার্মেন্টস সেকশনে কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শ্রীলংকার এ নাগরিকের বাসা সেখানকার রাজধানী কাঠমান্ডুতে। 


পুলিশ জানায়, বুধবার বিকেলে নিহতের বন্ধু ও কয়েক সহকর্মী হাপুরাচিগেকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা ফ্লাটে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।


নিজের ভাড়া করা এ ফ্লাটে এ ব্যক্তির সাথে আরও কয়েকজন থাকতেন। কি কারণে হাপুরাচিগে আত্মহত্যা করেছে তারা সে বিষয়ে কিছুই জানেন না। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

 

সর্বাধিক পঠিত