বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্টাফ রিপোর্টার : প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাঁরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তাঁরা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিমানভাড়া কমানো হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে বলে জানান তিনি।
 

সর্বাধিক পঠিত