মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

আশুলিয়ায় শ্রমিক নেতা জীবন গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি কারখানার স্টাফকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় শ্রমিক নেতা জাহিদুর রহমান জীবন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জাহিদুর রহমান জীবন (৩৫) বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বরুকা এলাকার শামসুর রহমানের ছেলে এবং বর্তমানে তিনি আশুলিয়ায় চিত্রশাইল কাঠালতলা এলাকায় থাকতেন বলে জানা যায়।


পুলিশ জানায়, ফ্যাশন ফোরাম লিমিটেড নামের একটি কারখানার স্টাফকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে তার নামে মামলা ছিল। সেই মামলায় শিল্প পুলিশের সহযোগিতায় শনিবার রাতে আশুয়িলার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার জাহিদুর রহমান জীবনকে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

সর্বাধিক পঠিত