বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

 


স্টাফ রিপোর্টার : চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তর।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী।


কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। এ সময় পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেন অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।

তার আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

 

সর্বাধিক পঠিত