মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

সাভারে চাঁদাবাজির অভিযোগে মুকুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম অহিদুজ্জামান মুকুল (৫০)। তিনি সাভারের হেমায়েতপুর দক্ষিণ শ্যামপুরের মরহুম আব্দুল আলীর ছেলে। গতকাল সোমবার দুপুরে তাকে আদলতে প্রেরণ করা হয়। সোমবার হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করেন পুলিশ। 
জানা যায়,আওয়ামীলীগের সময়ে মুকুলকে চাঁদাবাজির অভিযোগে এলাকা থেকে বের করে দেয়া হয়। পরবর্তীতে গত বছরের ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ আন্দোলনে দেশ ত্যাগ করে পালিয়ে গেলে স্থানীয় মোশাররফ হোসেন মোশা চাঁদাবাজির জন্য এলাকায় নিয়ে আসেন। হেমায়েতপুরের ফুটপাতের সকল চাঁদাবাজির টাকা-পয়সা মোশাররফ হোসেন মোশার হাত দিয়ে নিয়ন্ত্রন হয়। আর সারা দিনের কালেকশনের চাঁদাবাজির টাকা দিনের একটি সময়য়ে মোশাররফ হোসেন মোশার হাতে বুঝিয়ে দিয়ে আসেন মুকুল। রোববার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে চাঁদাবাজির সময় মুকুল কে হাতে-নাতে গ্রেফতার করেন। মুকুলের গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নেমে আসে। সাভার মডেল থানা ও ট্যানারী ফাঁড়ির (এসআই)  আমির জানান- দুপুরে মুকুল কে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত