মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা
daily-fulki

সিংগাইরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন  উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) পৌর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত মো. আমিনুর নামের ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগের দিন রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের ইটভাটা দুটিকে ২ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

 

সর্বাধিক পঠিত