স্টাফ রিপোর্টার : সাভারে শনিবার (১৪ নভেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিসিএস পুলিশ অফিসার বহুমুখী সমবায় সমিতির (সাভার প্রকল্পের) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বখতিয়ার-মান্নান প্যানেলের সকলেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ১০:০০ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বেলা ০২:০০ ঘটিকা পর্যন্ত চলে।
নির্বাচন উপলক্ষে দিনটি প্রবীণ সহকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়। নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বেলা ০৩:০০ ঘটিকায় ভোট গণনা শুরু হয়। মোট ১২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনায় বখতিয়ার-মান্নান প্যানেলের সকলেই বিপুল ভোটে জয়লাভ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. বখতিয়ার আলম, সহ-সভাপতি পদে ড. এম. আকবর আলী, সম্পাদক পদে মো. আব্দুল মান্নান, যুগ্মসম্পাদক পদে একেএম শহীদুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম ও ডাইরেক্টর পদে যথাক্রমে এসএম গোলাম মোস্তফা, মো. মনিরুজ্জামান, মো. জহিরুল ইসলাম ভুঁইয়া, তাপতুন নাসরীন, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, মো. সিরাজুল ইসলাম ও জনাব সৈয়দ মাহমুদ আহমদ রুমী বিজয়ী হয়েছেন।
