স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রকের) আয়োজনে উপজেলার বিভিন্ন অফিসে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী লিফলেট ও দুদক হট লাইন নম্বর ১০৬ সম্বলিত স্টীকার সরকারি বিভিন্ন দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদসমূহসহ সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে সাটানো কার্যক্রমের সূচনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম নিজ দপ্তরের প্রধান ফটকে দুর্নীতি বিরোধী স্টীকার সাটানো ও লিফলেট বিতরণ করে কার্যক্রমের সুচনা করেন। পরে পর্যায়ক্রমে প্রত্যেক দপ্তরের দপ্তর প্রধান কর্তৃক নিজ নিজ দপ্তরে দুর্নীতি বিরোধী স্টীকার স্থাপন ও লিফলেট বিতরণ অব্যহত থাকবে। এই কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
