মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় কত দিন বাড়ল?
daily-fulki

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় কত দিন বাড়ল?


স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরো তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।



এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড


এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। এ ছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ফরম পূরণের এ সময় বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বাধিক পঠিত