রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭
daily-fulki

ধামরাইয়ে পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় এসআই আব্দুল আলিমসহ তিন পুলিশসদস্য আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, মালেক মন্ডলের স্ত্রী, রহিমা বেগমসহ সাতজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামে। 


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আটিমাইঠান গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউসার হোসেন নামের এক নেতাকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। 


এ সময় কাউসারের বাবাসহ ওই বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে এসআই আব্দুল আলিমসহ তিনপুলিশ সদস্য আহত হন। এ সুযোগে কাউসার হোসেন হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষনিক অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭জনকে আটক করতে সক্ষম হয়েছে। 


এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করার সময় পুলিশের ওপর হামলা চালায় তার লোকজন। এসময় এসআই আব্দুল আলিমসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি 
নেওয়া হয়েছে। 
 

সর্বাধিক পঠিত