শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
স্কুলে ভর্তিতে বয়সসীমায় কী সংশোধন আনল সরকার
daily-fulki

স্কুলে ভর্তিতে বয়সসীমায় কী সংশোধন আনল সরকার


স্টাফ রিপোর্টার : সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় সংশোধন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

 

এ ক্ষেত্রে উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।

 

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে।

 

এ ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

 

শিক্ষার্থীর বয়স নির্ধারণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

 

সর্বাধিক পঠিত