মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক
daily-fulki

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক


স্টাফ রিপোর্টার : সাভারে ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের কাছ থেকে তিন বোতল পেট্রোল, এক বোতল কেরোসিন, মার্বেল নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়েছে।


পুলিশের এমন কৌশলী অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোররাতে ছদ্মবেশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক এবং নাশকতায় ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম উদ্ধারের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বস্তি এনেছে। এমন ছদ্মবেশী অভিযানে সন্ত্রাসী আটকের খবরে ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাভার মডেল থানার এসআই ফারুক হোসেনের কাছে নিজেদের নাম জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভ (২২) বলে জানিয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

সর্বাধিক পঠিত