সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবি শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কার
daily-fulki

জাবি শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কার


জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী।


রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আসাদুল আলমকে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
 

সর্বাধিক পঠিত