সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ডিসির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
daily-fulki

মানিকগঞ্জে ডিসির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 


স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ছাত্রলীগ আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।


ওসি মনির হোসেন বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত