সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার-আশুলিয়ায় ১৫ মামলায় শতাধিক গ্রেপ্তার, আটককৃতরা কেউ শ্রমিক নন: ডিআইজি
daily-fulki

সাভার-আশুলিয়ায় ১৫ মামলায় শতাধিক গ্রেপ্তার, আটককৃতরা কেউ শ্রমিক নন: ডিআইজি

 


স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া প্রায় ১৫টি মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ পোশাকশ্রমিক নন বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান।

রোববার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডিআইজি বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা নিয়মিত কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, চলতি মাসের ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে তাঁদের প্রকৃত দাবি-দাওয়ার সম্পর্ক নেই।

গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ পর্যন্ত সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন; তাঁরা সংকট সৃষ্টির সঙ্গে জড়িত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা ও পোশাকধারী পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।

 

সর্বাধিক পঠিত