সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে মোবাইল কোর্টে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
daily-fulki

সিংগাইরে মোবাইল কোর্টে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

 


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার  (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। অভিযানে আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় বেকারির সঙ্গে সংশ্লিষ্ট জিয়াউল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত