মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার-আশুলিয়ায় দুই মামলায় গ্রেপ্তার ১৩
daily-fulki

সাভার-আশুলিয়ায় দুই মামলায় গ্রেপ্তার ১৩


স্টাফ রিপোর্টার :  সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা এক হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ জানায়, গত দুই দিনে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানা থেকে ৯ জন এবং আশুলিয়া থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোমবার গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, থানায় দায়ের করা দুটি মামলায় অজ্ঞাতনামা এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত দুই দিনের সহিংসতার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোমবার গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বাধিক পঠিত