মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় পুলিশের দুই মামলায় আসামি ১ হাজার, শতাধিক গার্মেন্টসে ছুটি ঘোষণা
daily-fulki

আশুলিয়ায় পুলিশের দুই মামলায় আসামি ১ হাজার, শতাধিক গার্মেন্টসে ছুটি ঘোষণা


আশুলিয়া প্রতিনিধি : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা এলেও আন্দোলন থামেনি। মঙ্গলবার দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শতাধিক গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।


তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে গত চার দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।


জানা যায়, এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কে শ্রমিকেরা টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।


বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের (টিয়ার শেল) শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার মুখে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। 


এই পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এই প্রেক্ষিতে বেলা ৩টা পর্যন্ত অন্তত শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক, শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পর বর্তমানে পুরো আশুলিয়া ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় অবস্থান করছেন।
 

সর্বাধিক পঠিত