মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল
daily-fulki

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল


স্টাফ রিপোর্টার : আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য বিশেষ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে এ বছর ৭ নভেম্বর শনিবার থাকায় তা ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।


এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিন কর্মসূচি থাকায় প্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

 

সর্বাধিক পঠিত