শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা
daily-fulki

সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা

মাসুম বাদশাহ  সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই খাবার হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত গত বুধবার উপজেলা ধল্লা পরিবেশদূষণের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর একই এলাকায় পরিবেশদূষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সিলগালা করেন তিনি।

সর্বাধিক পঠিত