ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সরকারি রাস্তা দখল ও খাল ভরাট করে প্লট করে বাধা দেওয়ায় ঘটনায় সংঘর্ষে আহত আবুল হোসেন (৪৮) মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়িতে নিহত হন। নিহত আবুল হোসেন উপজেলার কাকরান গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় রুবেল হোসেন ও কাসেম আলী নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে কাকরান গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০জন আহত হন। আহতদের মধ্যে মঙ্গলবার গভীর রাতে আবুল হোসেন (৪৮) নামের এক ব্যক্তি মারা যান।
পুলি জানা গেছে, আশুলিয়া থানার নলাম গ্রামের তারামিয়ার ছেলে আব্দুল মান্নান ওরফে মান্না, চাকলগ্রাম এলাকায় আব্দুর রশিদ ও রানাগং ধামরাই উপজেলার কাকরান গ্রামে সরকারি রাস্তা দখল ও খাল ভরাট করে বিক্রির জন্য প্লট করে। সরকারি রাস্তা ও খাল ভরাটের কারণে এলাকাবাসীর চলাচল ও কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত কয়েকদিন ধরে কাকরানের গ্রামবাসী বাধা প্রদান করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গ্রামবাসী ও আব্দুল মান্নান গংদের সাথে প্রথমে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুর রশিদ, রানা, আবুল হোসেন,হৃদয় হোসেন, শাহিনসহ প্রায় ১০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে আবুল হোসেন নিজ বাড়িতে মারা যান।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারি রাস্তা ও খাল ভরাটের ঘটনায় নিহত ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রুবেল হোসেন ও আবুল কাসেম নামের দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।
