কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী পিংকি বাচ্চু পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে অটোরিকশায় থাকা এক শিশু রয়েছে।
সোমবার কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কাঁঠালবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী পিংকি বাচ্চু পরিবহনের বাসটির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
