স্টাফ রিপোর্টার : ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে সাভার পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের সিআরপি সড়ক ও সংলগ্ন শাখা সড়কগুলো পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এদিন পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সামন থেকে সড়কের ডগরমোড়া কেন্দ্রিয় জামে মসজিদ পর্যন্ত স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন কাজে এলাকার যুবক তরুণসহ নানা বয়সের মানুষ অংশ গ্রহণ করেন।
সিআরপি রোড ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী পাঠানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রহমান, পৌর স্বেচ্ছাসেক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুম, ওয়ার্ড বিএনপির নেতা মশিউর রহমান মুকুল, সাভার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, যুবদল সাভার থানা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক রুস্তম আলী, বিএনপি নেতা আনোয়ার হোসেন, হেদায়েতুল্লাহ সাচ্চু, জামাল উদ্দিন, মামুনুর রশিদ, কলি বেগম, জুলেখা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ। বাড়ি ঘরের আনাছে কানাছে পরিস্কার পরিচ্ছন্ন করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে সড়ক মহাসড়ক ডোবা, বাড়ির আঙিনাসহ সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মৃত্যুর হার বেড়ে গেছে। তাই সবাই নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করি।
