বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস
daily-fulki

সিংগাইরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টারদিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।

উপজেলা প্রশাসন জানায়, খোলাপাড়া এলাকায় কৃষিজমিতে ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ কার্যক্রমের সঙ্গে ‘লালন কোম্পানি’ নামে পরিচিত এক ব্যক্তি জড়িত বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজার ও বালু উত্তোলনের পাইপলাইন ভেঙে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত