স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাভারের মেয়ে আস সারিকা আলম কুইন'স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬ এ অংশ নিয়ে ব্রোঞ্জ পুরস্কারে অর্জন করছেন। এই অনুষ্ঠানটি প্রতি বছর 'রয়্যাল কমনওয়েলথ সোসাইটি' (প্রতিষ্ঠিত ১৮৮৩) দ্বারা আয়োজিত হয় এবং এটি মহামান্য রানী ক্যামিলার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে প্রতিটি কমনওয়েলথ দেশের তরুণ প্রতিভারা "কমন গ্রাউন্ড: বেটার টুগেদার!" (একই ভিত্তি: একসাথে আরও ভালো!) এই থিমে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।
এই বছরটি একটি রেকর্ড সৃষ্টিকারী বছর ছিল, যেখানে কমনওয়েলথ সোসাইটির সদস্য দেশগুলো থেকে রেকর্ড সংখ্যক ৫৬ হাজার লেখা জমা পড়েছিল।
আস সারিকা আলম ১৮ বছরের কম বয়সী গ্রুপ থেকে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
আস সারিকা আলম সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের মেরিগোল্ড সেকশনের অষ্টম শ্রেণীর ছাত্রী। সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সেক্রেটারী জেনারেল লায়ন মুহাম্মদ আলমগীর কবির এবং নাজমা আক্তার দম্পতির কন্যা।
আস সারিকা আলম সকলের দোয়া প্রার্থী।
