শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আমিনবাজারে ল্যান্ডফিলের ৮শ' লিটার তেল পাচারকালে আটক ১, ট্রাক জব্দ
daily-fulki

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮শ' লিটার তেল পাচারকালে আটক ১, ট্রাক জব্দ

 

স্টাফ রিপোর্টার : সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮শ' লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে  ট্রাক চালকে আটক করা হয়েছে৷ এসময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।


সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান শুক্রবার (২৩ অক্টোবর)  দুপুরে জানান, এই ঘটনা সাভার থানায় একটি মামলা হয়েছে।  

আটককৃত, আল আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। সে রাজধানীর মিরপুর-১ এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডাম্পিং ট্রাকের ড্রাইভার।

জানা যায়,  বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। এসময় একটি ট্রাক ৪০ কন্টিনার বোঝাই করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। পরে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেল ও ট্রাক জব্দ করে৷

এঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক  করেছে পুলিশ। উদ্ধার হওয়া তেলও ড্রাইভার থানা হেফাজতে রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে। সে আমিনবাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেলচক্ররের কাছে সরকারি তেল বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন।

 

সর্বাধিক পঠিত