বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
daily-fulki

সাভার ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাভার শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ দিদারে আলম মুহসিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার এবং বিজ্ঞান চক্র ও কালচারাল স্কুল পরিচালক মেহেদী হাসান মুন্না।


শাখা পরিচালক নাফিজ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ দিদারে আলম মুহসিন।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যান পরিষদের কাউন্সিলর, ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুব সরকার, বিজ্ঞানচক্র ও কালচারাল পরিচালক মেহেদী হাসান মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ দিদারে আলম মুহসিন বলেন, শিশুদের মেধা বিকাশে ফুলকুঁড়ি আসরের কার্যক্রমের কোন বিকল্প নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রধান আলোচক মুজাহিদুল ইসলাম বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসরের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। সাথে  সাথে অংশগ্রহণকরাী সকলের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত মাসে ফুলকুঁড়ি আসর সাভার শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাইন্ড ম্যারাথন সিজন-৩’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ৬৩ জনকে পুরষ্কৃত করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিশু-কিশোর সমাবেশে অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের উপস্থিতি অনুষ্ঠানকে আরোও সৌন্দর্য্যমন্ডিত ও  প্রাণবন্ত করে তোলে।

 

সর্বাধিক পঠিত