বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ-দোকান-গুদাম
daily-fulki

গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ-দোকান-গুদাম


গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান ও ঝুট-তুলার গুদাম পুড়ে গেছে। এ ছাড়া আগুনে ভাঙ্গারির দোকানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তাঁরা।


পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।

তিনি জানান, চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙ্গারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 

সর্বাধিক পঠিত