স্টাফ রিপোর্টার : সাভারে নাকের পলিপাস অপারেশনের জন্য শিশুটিকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সুমন হোসাইন অপারেশন করার পরপরই তার মৃত্যূ হয়।এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতালটিতে ব্যাপক ভাংচুর চালিয়েছেন নিহতের স্বজনরা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাভার পৌর সভার রাজাবাড়ি (ডিপজলের মার্কেটের পাশে) এলাকায় আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্রাহাম (১১)। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে ওই শিশুকে নাকের পলিপাসের অপারেশনের জন্য আব্বাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের ডাক্তার সুমন হোসাইন তার অপারেশন করেন। অপারেশন করার পরেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে মৃত অবস্থায় চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।
এ খবর পেয়ে নিহত শিশুর স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এঘটনার পর থেকে হাসপাতালের নার্স ডাক্তারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতাল ছেড়ে আত্মগোপনে চলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করেছে।
সাভার মডেল থানার (এএসআই ) মশিউর রহমান জানান, সুমন নামের এক ডাক্তার আব্রাহাম নামের একটি শিশুর নাকের পলিপাস অপারেশন করলে আর জ্ঞান না ফিরলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ খবর পাওয়ার পর উৎসুক জনতা এবং শিশুর স্বজনরা আব্বাস হাসপাতালে ভাংচুর করেন। শিশুটিকে ময়না তদন্তের জন্য রাজধানীর সহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হবে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
