মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪
daily-fulki

সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪


স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। 


এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টারদিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর স্ট্যান্ডের দক্ষিণ পাশে হুমায়ুন কবিরের মালিকানাধীন লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন, পাবনা জেলার সদর উপজেলার সালগারিয়া সরদার পাড়ার মো. জাহাঙ্গীর আলম (৪৫), নুরপুর এলাকার মো. রেজাউল কবির (৫৪), রাধানগর এলাকার ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. সুজন (৪৩)।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে। 


পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোনে বিন্যান্স (ইরহধহপব) অ্যাপের মাধ্যমে ইউএসডিটি (টঝউঞ) ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। 


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত