স্টাফ রিপোর্টারে : স্বনামধন্য ব্র্যান্ড ইধু জুতা কোম্পানির নকল জুতা উৎপাদনের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার ২ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসান এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ আমিনবাজারের চানপুর এলাকায় ফুজি ফুট ওয়ার নামক এক কারখানায় অভিযান পরিচালনা করে নকল ২৯ কার্টুন জুতা জব্দ করেন এবং ফ্যাক্টরির মালিক পক্ষের ৩ জনকে আটক করে থানায় প্রেরন করা হয়। প্রায় ৪-৫ বছর যাবত উক্ত কারখানায় ইধু কোম্পানির জুতা উৎপাদিত হয়ে বাজারে সরবরাহ করা হয়ে থাকলেও এবিষয়ে বে কর্তৃপক্ষ কিছু জানে না বলে জানান বে কোম্পানির সোর্চিং ইনচার্জ রাগিব হোসেন। নিম্নমানের জুতা বে কোম্পানির বিভিন্ন শোরুমে বা বাজারে সরবরাহের কারণে সাধারণ জনগণ বা ভোক্তাদের সাথে প্রতারণা বা ক্ষতিগ্রস্তের প্রশ্নের জবাবে রাগিব হোসেন বলেন, “উক্ত অনুমোদনহীন ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যের সাথে অরিজিনাল বে কোম্পানির জুতার পার্থক্য ১৯-২০ / ১৮-২০ । এতে করে ভোক্তা বা গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কোনো সম্ভাবান নেই।
রাগিব হোসেন আরো বলেন, অত্র ফ্যাক্টরির মালিক আমার পূর্ব পরিচিত। তার সাথে আমাদের বে কোম্পানির পূর্বে কথা হয়েছিলো। তাকে বে কোম্পানির জুতা তৈরির অর্ডার দেওয়ার কথা ছিলো । কিন্তু, পরবর্তীতে যেকোনো কারণে আমরা তাকে অর্ডার করিনি বিধায় সে আমাদের কোম্পানির অজান্তেই অবৈধভাবে বে কোম্পানির জুতা অবিকল নকল করে তৈরি করে বে’র শোরুমসহ বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে। এতে বে কোম্পানির কিছু অসাধু লোক জড়িত থাকতে পারে বলে জানান রাগিব হোসেন।
