সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পূজায় মুসলিমদের যাওয়া নিয়ে কী বললেন আহমাদুল্লাহ
daily-fulki

পূজায় মুসলিমদের যাওয়া নিয়ে কী বললেন আহমাদুল্লাহ


স্টাফ রিপোর্টার : বর্তমান সময় অনেক মুসলিমকে সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে বা উপাসনালয়ে দেখা যায়। এ বিষয়ে এবার মতামত দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।


সম্প্রতি এক ব্যক্তি প্রশ্ন করেন অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলিমরা কি পূজায় যেতে পারবেন?

জবাবে আহমাদুল্লাহ বলেন, মুসলমানদের যদি কেউ এমনটা করেন, সে ক্ষেত্রে তার ঈমান বিরোধী ও পরিপন্থি কাজ হবে। আপনি যা বিশ্বাস করেন না, তা করছেন।

তিনি বলেন, এটি এক ধরনে আত্মপ্রচারণার শামিল। একজন মুসলিমের চিন্তা অনেক উদার থাকবে, সবাইকে তিনি আপনভাবে রাখবেন, তার মানে এই না যে, আপনি অতি উদার সাজতে গিয়ে পূজায় চলে যাবেন।


তিনি আরও বলেন, বিভিন্ন হাদিস থেকে জানা যায়, যদি কোনো জাতির দল ভারি করতে তাদের ভেতরে চলে যায়, তাহলে তিনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা যাওয়া উচিৎ নয়। তাছাড়া শিরক যেখানে হয়, সেখানে আল্লাহর লানত বর্ষিত হয়। সেখানে যাওয়া মানে নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া। এটা সমস্ত ওলামা কেরামের ঐকমত্যে না জায়েজ ও গোনাহর কাজ।

অর্থাৎ অমুসলিমদের সঙ্গে সামাজিক সৌহার্দ্য ও প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা গেলেও ধর্মীয় উপাসনা বা শিরকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ মুসলমানদের জন্য জায়েজ নই।

 

সর্বাধিক পঠিত