স্টাফ রিপোর্টার : সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার কবিরাজপাড়া এলাকার সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩০০ জন সনাতনী ধর্মাবল্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলেমান ফকির সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সোলেমান ফকির সুমন বলেন, সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের জন্য সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীদিনে খোরশেদ আলম নির্বাচিত হলে পৌরবাসীর সেবা করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকাসক্তি, অশ্লীলতা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে-ই হোন না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
