শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
daily-fulki

ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ আক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী চায়না আক্তার বৃষ্টি (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা পেশাদার মাদক কারবারি।


শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টারদিকে ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আক্তার হোসেন পূর্ব কায়েতপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তাঁর স্ত্রী চায়না আক্তার বৃষ্টিও একই এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল শুক্রবার রাতে ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আক্তার হোসেন ও তাঁর স্ত্রী চায়না আক্তার বৃষ্টিকে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (১৭ অক্টোবর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় চলমান থাকবে।

 

সর্বাধিক পঠিত