শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কাল সাভারে মহাসড়কের দু’পাশের আবর্জনাস্তূপে ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে আসছেন প্রধানমন্ত্রী
daily-fulki

কাল সাভারে মহাসড়কের দু’পাশের আবর্জনাস্তূপে ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে আসছেন প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউন থেকে সালেহপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৪ কি.মি. অংশে দীর্ঘ দুই দশকের পুরোনো ময়লার ভাগাড় ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তা অপসারণ করে এখন গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান। ড্রেন নির্মাণ, নেটিংসহ সবুজায়নে ফিরেছে নান্দনিক পরিবেশ। দুর্গন্ধের বদলে বিশুদ্ধ অক্সিজেন। স্থাপন করা হয়েছে সোলার প্যানেল ও উইন্ডমিল। ১২০টি ইলেকট্রিক লাইট বদলে যাওয়া সেই দৃশ্যপট। 


প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (১৮ অক্টোবর) সাভারের এই বদলে যাওয়া স্থান পরিদর্শন শেষে একটি গাছের চারা রোপণ করবেন সৃজিত বাগানে। এদিন তিনি সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের আরেকটি কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে। ইতোমধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার নজরে আসে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ের দৃশ্য। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম এর তত্ত্বাবধানে বর্জ্য অপসারণ করে ওই স্থানে মাটি ভরাট করে দীর্ঘদিনের দুর্গন্ধমুক্ত করে ১৫ জুলাই ২০২৬ হতে ২৪ সেপ্টেম্বর  বাস্তবায়নকালে পাল্টে যায় দৃশ্যপট। ময়লার ভাগাড়ের দুর্গন্ধে স্থানীয় এবং যাত্রী সাধারণের দুর্ভোগের কারণ ছিল। 


প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার অংশ থেকে ১০ হাজার টন ময়লা অপসারণ করে সবুজায়ন ও ফলের বাগান গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৫৮৫ টাকা। ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির কাজ চলে।


প্রায় চার কিলোমিটার এলাকায় বাস্তবায়িত প্রকল্পে ৮ হাজার ৮০০ বর্গমিটার জায়গায় মাটি ও বালু ভরাট, সারফেস ড্রেন নির্মাণ এবং নিরাপত্তাবেষ্টনী তৈরির কাজ করা হয়েছে। নিরাপত্তার জন্য তিনজন নৈশপ্রহরী ও একজন মালি নিয়োগের পাশাপাশি সৌরবিদ্যুৎ ও বায়ুচালিত ব্যবস্থার মাধ্যমে ১২০টি বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে।


এ প্রকল্পে নিম, সুপারি, তাল, মাধবীলতা, সিজিয়াম, ঝাউ, রঞ্জন ফুল, মনবিলা ও ল্যান্টানা প্রজাতির মোট ৬ হাজার ৯৩৭টি গাছ লাগানো হয়েছে। প্রকল্পের নাম-সাভার উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা অপসারণ, মাটি ভরাট প্যালিসেডিং সারফেস ড্রেন নির্মাণ ও নেটিংসহ সবুজায়ন। যা সাভার উপজেলা পরিষদ, কারিগরি সহযোগিতায় : এলজিইডি সাভার বাস্তবায়ন করেন। 


একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শনিবার (১ অক্টোবর) দুপুরে  ময়লার ভাগাড় এখন নান্দনিক পরিবেশ পরিদর্শন এসে তদারকি করেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ডাকসু সাবেক ভিপি ও ঢাকা -২ সাভার-কেরীনীগঞ্জ আসনের এমপি আমান উল্লা আমান, সার্বিক কাজের অবস্থা পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আলম।  প্রধানমন্ত্রী নির্দেশনায় আবর্জনায় ফুল ফোটানোর এই উদ্যোগ শুধু একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পই নয়, এটি হয়ে উঠেছে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।
 

সর্বাধিক পঠিত