কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ওসি কাউসার আলী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
