বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত ক্রয়-দরপত্র স্থগিত
daily-fulki

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত ক্রয়-দরপত্র স্থগিত


স্টাফ রিপোর্টার : পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

 

নির্দেশনায় বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট সিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকা মশক নিবারণী দপ্তরকেও নির্দেশনার আওতায় রাখা হয়েছে।


সরকারি ক্রয়প্রক্রিয়ায় নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রণয়নের মধ্যবর্তী সময়ে এ নির্দেশনা কার্যকর থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়সংশ্লিষ্ট কার্য, সেবা ও পণ্য সরবরাহের ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।

 

সর্বাধিক পঠিত