গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার সকাল সোয়া ১০টা দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন এসেনশিয়াল ড্রাগস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনে দুজন দগ্ধ হয়েছেন। তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আশা করছি, দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
