বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে দু:সাহসিক চুরি, খোয়া গেল ৩০ লাখ টাকার মালামাল
daily-fulki

সিংগাইরে দু:সাহসিক চুরি, খোয়া গেল ৩০ লাখ টাকার মালামাল

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ফাঁকা বাসায় জানালার গ্রিল কেটে নগদ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে গৃহকর্তা মো. ফারুক হোসেন সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় তালা দিয়ে অফিসে যান ফারুক হোসেন। তাঁর স্ত্রী স্কুলে ও মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকায় বাসাটি ফাঁকা ছিল। দুপুর ১টার দিকে বাড়ি ফিরে তিনি জানালার গ্রিল কাটা এবং ঘরের আলমারি খোলা দেখতে পান।

পরে আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, দুই জোড়া কানের দুল ও দুই জোড়া স্বর্ণের চুড়িসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারুক হোসেন বলেন, ‘আলমারিতে আমার স্ত্রী ও সন্তানের দীর্ঘদিনের জমানো ১৪ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। বাড়ি ফিরে জানালার গ্রিল কাটা ও আলমারি খোলা অবস্থায় পাই। কাউকে সন্দেহ করতে পারছি না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম-৩ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি বার্তা পেয়েছি। দ্রুত তদন্ত করে দেখছি।’

 

সর্বাধিক পঠিত