বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে ২০০ মশারী বিতরণ
daily-fulki

সাভার পৌর ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে ২০০ মশারী বিতরণ

 


স্টাফ রিপোর্টার : ডেঙ্গু মহামারী থেকে রক্ষা পেতে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ২০০ মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।  মেয়র পদ প্রার্থী লায়ন মো: খোরশেদ আলমের পক্ষে মঙ্গলবার বিকেলে অ্যাসেড স্কুল শাহীবাগ শাখা মাঠে মশারি বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবক কাউন্সিলর মোহাম্মাদ আলি খান।
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর সভার মেয়র প্রার্থী  লায়ন মো:খোরশেদ আলম।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজ ইকবাল, সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, মো:ইউনুস খান কাউন্সিলর পদ প্রার্থী ৭ নং ওয়ার্ড, দেলোয়ার হোসেন মাদবর কাউন্সিলর পদ প্রার্থী ৬ নং ওয়ার্ড, মোশারফ হোসেন মোল্লা, কাউন্সিলর পদ প্রার্থী ৮ নং ওয়ার্ড, সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম, বিএনপি নেতা মাইন উদ্দিন মুন্না ও মিজানুর রহমান, সাবেক যুবদল নেতা মুক্তার খান প্রমুখ।

 

সর্বাধিক পঠিত