বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
daily-fulki

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২


স্টাফ রিপোর্টার : সাভারে একটি বহুতল ভবনে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারে অভিযান চালানো হয়।
অভিযানকালে গ্রেপ্তাররা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।
সেখানে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ পাওয়া যায়। মদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক।

 

সর্বাধিক পঠিত