বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা
daily-fulki

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালানো হয়। বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় সাতটি পৃথক মামলা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘ফার্মেসিতে অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত