বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মী আহত
daily-fulki

সাভারে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মী আহত

 


স্টাফ রিপোর্টার : সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের  উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি) লিমিটেডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)। তারা তিনজনেই ওই সিএনজি স্টেশনের কর্মচারী। 


আহতরা জানান, বিকেলে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় বিকট শব্দে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকটি তছনছ হয়ে যায়। এসময় গ্যাস দেওয়ারকালে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস দেওয়ার সময় ট্রাকে কেউ ছিল না বলেও জানান আহত কর্মীরা। 


এনাম মেডিকেলের ডিউটি ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ জানান, তিনজন তাদের হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা সেবা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

সর্বাধিক পঠিত