সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৩
daily-fulki

সাভারে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৩


স্টাফ রিপোর্টার :  সাভারে অভিযান চালিয়ে চোরাই মালামাল কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এরআগে, একইদিন ভোররাত ৪ টারদিকে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে মহাসড়কের লোকাল লেন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নড়াইলের কালিয়া থানার বিল বাউছ গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান মুন্না (২৮), ভোলার সদর থানার পশ্চিম ইলিশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেল (৩২) ও ঝালকাঠির রাজাপুর থানার পশ্চিম ফলুহার গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মুছা হাওলাদার (৩৮)। বর্তমানে তাঁরা ঢাকার দারুস সালাম থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

 

সর্বাধিক পঠিত