স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় নির্ধারণসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
১৩তম কমিশন সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে- স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।
এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত এবং জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫ এর খসড়া অনুমোদন নিয়ে আলোচনা হবে।
সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।
