শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গণতান্ত্রিক সংস্কারের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছে : আমান
daily-fulki

গণতান্ত্রিক সংস্কারের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছে : আমান


স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘গণতান্ত্রিক সংস্কারের জন্যই বিএনপিকে এবার ভোট দিয়েছে জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।


শনিবার (১০ অক্টোবর) দৈনিক বাংলা মোড়ে ৯০-এর গণ-আন্দোলনে শহীদ জিহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ বলেন, ‘১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্র উদ্ধার হলেও আওয়ামী লীগ আবারও স্বৈরাচার হয়ে ফিরে এলো। শত শত গুম-খুনের পর চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আবারও রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। এভাবে আর রক্ত দেওয়া যাবে না।


১৯৯০ সালে খালেদা জিয়ার ডাকে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে মিছিল লক্ষ্য করে এরশাদ সরকারের প্রশাসন গুলি চালায় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেদিন দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জিহাদ। স্বৈরাচার এরশাদের পতনে শহীদ জিহাদ ছিলেন পথপ্রদর্শক।’

 

সর্বাধিক পঠিত