মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এবারে শারদীয় দুর্গা উৎসব সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে : সাভারে আমান
daily-fulki

এবারে শারদীয় দুর্গা উৎসব সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে : সাভারে আমান


স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ফলে কেউই বিশৃঙ্খলা ঘটাতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা নিশ্চিত থাকুন আনন্দের সাথে আপনারা সকল অনুষ্ঠান সম্পন্ন করবেন।  আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।


আমান উল্লাহ আমান মঙ্গলবার (০৬ অক্টোবর) সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের আলম নগরে টাইগারর্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। 
টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে “শিক্ষাবৃত্তি, অনুদান, সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ইতোমধ্যে এলাকার উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আরও বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি আলম নগরের প্রধান সড়ক সরকারিভাবে করার প্রতিশ্রুতি প্রদান করেন। পরে তিনি ফুটবল টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান, হযরতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আক্কাস আলী মাদবর, শরীফুজ্জান মো: কায়কোবাদ, আবুল খায়ের, আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপি উন্নয়নের দল। এ দল ক্ষমতায় আসলে দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যায়। বর্তমানে দেশের বিভিন্ন পাড়া মহল্লায় উন্নয়ন কাজ চলছে।
অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি ও দুস্থদের মাঝে শাড়ী, মশারি প্রদান করা হয়।
 

সর্বাধিক পঠিত