সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
২২ অক্টোবরের ছুটি অনুমোদন মন্ত্রিসভায়, পূজায় টানা ৫ দিনের ছুটি
daily-fulki

২২ অক্টোবরের ছুটি অনুমোদন মন্ত্রিসভায়, পূজায় টানা ৫ দিনের ছুটি


স্টাফ রিপোর্টার : দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর অফিস খোলার কথা ছিল। তবে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই দিনও সরকারি ছুটি থাকবে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।


চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
 

সর্বাধিক পঠিত