শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
daily-fulki

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনটির তৃতীয় তলার আগুন নেভাতে পাঁচ মিনিটের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়।
বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে নয়টি ইউনিট কাজ করছিল বলে জানান তিনি। তখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস।

৬৯ জনকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

 

সর্বাধিক পঠিত