বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
daily-fulki

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ


স্টাফ রিপোর্টার : ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বট বাহিনী-গুপ্তরা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই।

বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেছেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই বসা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।

 

সর্বাধিক পঠিত